Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অ্যাঞ্জেলো ম্যাথুস ফিরেছেন দেশে

অ্যাঞ্জেলো ম্যাথুস ফিরেছেন দেশে
অ্যাঞ্জেলো ম্যাথুস ফিরেছেন দেশে

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে হ্যামস্ট্রিংয়ের চোটে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের। দেশেও ফিরে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। গতকাল সকালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে কলম্বো ফিরে যান ম্যাথুস। বিসিবির লজিস্টিকস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেই পুরনো চোট হ্যামস্ট্রিংয়ে পড়েন ম্যাথুস। এরপর দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে।

খেলতে পারেননি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি। গতকালও জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচের আগেই ম্যাথুসকে দেশে ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা। এই সিরিজে আর খেলা হবে না তার। ম্যাথুসের বদলে শ্রীলঙ্কার নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্দিমাল। যদিও কিছুদিন আগেই আবার ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল ম্যাথুসকে।

Leave A Reply

Your email address will not be published.