Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি

নাম-ঠিকানাবিহীন একটি চিঠি পাঠিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (নম্বর -১১১৩) করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নাম-ঠিকানাবিহীন একটি চিঠি আছে। চিঠিতে লেখা রয়েছে, আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনা আপনাকে কিনে ফেলেছে। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, এগুলোর জন্য ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরেও চিঠি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। ২০১৬ সালের মে মাসের দিকেও তাকে হত্যার হুমকি দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.