Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অ্যানিকে গ্রেফতার করেছে পুলিশ!

b-11বিনোদন ডেস্ক:
অ্যানি খানের হাতে হাতকড়া দেখে ভ্যাবাচ্যাকা খেলেন অনেকে। তার বিরুদ্ধে অভিযোগ-পরিচয় গোপন করে একাধিক মানুষকে বিয়ে করেছেন তিনি! অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এটি ‘কুহক’ নাটকের দৃশ্য। এনটিভিতে প্রতি মাসে সত্য কাহিনী অবলম্বনে একটি বিষয়কে ঘিরে ১৫ মিনিট ব্যাপ্তির নাটিকা প্রচার হয়। সম্প্রতি উত্তরায় পর্বটির দৃশ্যধারণ হয়েছে। অ্যানি বলেন, ‘এবারই প্রথম নেতিবাচক চরিত্রে কাজ করলাম। সত্যি ঘটনাকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে ভালো লাগছে।’ ‘কুহক’ নাটকে অ্যানির পাশাপাশি অভিনয় করেছেন জিল্লুর রহমান, নয়ন, মায়া প্রধান প্রমুখ। রচনা ও পরিচালনায় রফিক মাহমুদ। এ পর্বটি এনটিভিতে আগামী ৫ মার্চ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে।

Leave A Reply

Your email address will not be published.