Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অ্যাপলের সদর দফতর থেকে কর্মীর লাশ উদ্ধার

-Apple_Headquarters_in_Cupertinoআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালিতে অবস্থিত অ্যাপলের সদর দফতর থেকে কোম্পানির এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার লাশটি উদ্ধার করা হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং তার লাশের কাছে একটি বন্দুক পড়ে ছিল।
এক সংবাদ সম্মেলনে সান্তা ক্লারা কাউন্টি শেরিফ কার্যালয়ের সার্জেন্ট অ্যান্ডরেয়া উরেনা জানান, বুধবার সকাল আটটা ৩৫ মিনিটে কুপারটিনোতে অবস্থিত অ্যাপলের প্রধান কার্যালয় থেকে তাদের ডেকে পাঠানো হয়।
উরেনা বলেন, ডেপুটিরা গিয়ে এক পুরুষ ব্যক্তিকে নিচে পড়ে থাকতে দেখেন এবং তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন। পরবর্তী তদন্তে এই ঘটনায় আর কেউ জড়িত নেই বলে নিশ্চিত হয়। আমাদের বিশ্বাস এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কর্তৃপক্ষ এ ঘটনায় সন্দেহভাজন কাউকে খুঁজছে না বলে জানান তিনি।
এক বিবৃতিতে অ্যাপল বলেছে, বুদ্ধিদীপ্ত তরুণ এক সহকর্মীর করুণ মৃত্যুতে আমাদের হূদয় ভেঙে গেছে। আমাদের গভীর সহানুভুতি ও চিন্তা তার পরিবার ও বন্ধুদের কাছে এবং অ্যাপলে তিনি যাদের সঙ্গে কাজ করতেন সেই সব মানুষের কাছে পৌঁছে যাক। ২০১৩ সালে প্রকাশিত কোম্পানিটির এক প্রতিবেদন অনুযায়ী, ইনফিনিটি লুপ ক্যাম্পাসে ১৬ হাজার কর্মী কাজ করেন।রয়টার্স।

Leave A Reply

Your email address will not be published.