Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইটি ভিলেজ হচ্ছে রাউজানে

raozan minister._56012রকমারি ডেস্ক:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চুয়েটস্থ রাউজান পিংক সিটি-২ এর পাশেই স্থাপিত হচ্ছে আইটি ভিলেজ। ২ হাজার কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করবে তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়। এটি নির্মিত হলে এ উপজেলার নাম দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছে যাবে। এ প্রকল্পটির বাস্তবায়নের জন্য স্থান নির্বাচন করে এলাকার সাংসদ ও রেলপথ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সম্প্রতি একটি প্রস্তাব পাঠালে গত বৃহস্পতিবার প্রস্তাবিত স্থান পরিদর্শনে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি প্রস্তাবিত স্থান পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদারকে দ্রুতজমি অধিগ্রহণ করে প্রয়োজনীয় কাজ করার নির্দেশ দিয়েছেন। এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ বলেন, বাংলাদেশ এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির অগ্রগতি ছাড়া সম্ভব নয়। তাই বর্তমান সরকার এ লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এতে তিনি প্রস্তুাবিত জায়গা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে একমাত্র প্রস্তাবিত আইটি পার্ক এ রাউজানেই হবে। কারণ এখানে আইটি ভিলেজ হলে চুয়েটসহ যোগাযোগ ব্যবস্থার কারণে প্রত্যেক জায়গার মানুষ সুফল পাবে। এসময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুলপ্রদীপ চাকমাসহ উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম।

Leave A Reply

Your email address will not be published.