Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইনি প্রক্রিয়া শেষে করে কামারুজ্জামানের রায় কার্যকর হবে-খাদ্যমন্ত্রী

download (31)নিজস্ব প্রতিনিধি:  খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আইনি প্রক্রিয়া শেষে করে কামারুজ্জামানের রায় কার্যকর হবে। পর্যায়ক্রমে আদালতের সকল রায় কার্যকর করা হবে। এ বিষয়ে কোন রকম সমঝোতার প্রশ্নই আসে না।’

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হরতালবিরোধী এক সমাবেশে একথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘আজকে বিএনপি একাত্তরের ঘাতকদের সঙ্গে মিলে রাজনীতি করছে। বেগম জিয়া আপনার সুমতি ফিরে এসেছে এটা ভালো, তবে আপনার কৃতকর্মের বিচার হবেই হবে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া বলেন, ‘বাংলার মানুষ চায় এ রায় কার্যকর হোক। এ রায় কার্যকর হবে এবং এর মাধ্যমে এ দেশ কলঙ্কমুক্ত হবে।’

Leave A Reply

Your email address will not be published.