Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আই এস এর বিরুদ্ধে জোট গঠনে মিসরে জন কেরি

201431316518878580_20সুন্নিপন্থি ইসলামি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) মোকাবেলায় জোট গঠনে উঠে পড়ে লেগেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আরব নেতাদের সমর্থন আদায়ের জন্য গত সপ্তাহে তিনি সৌদি আরব সফরে যান। এরপর সেখান থেকে তুরস্কে। এবার গেলেন মিসরে। 

বিবিসির খবরে জানা যায়, কেরি মিসরের রাজধানী কায়রোতে আরব লিগের প্রধান নাবিল আল-আরাবির সঙ্গে দেখা করবেন। 

 কোয়ালিশন বা জোট গঠনে সৌদি আরব, কাতারসহ দশটি আরব দেশের সাহায্য চান কেরি। এই তালিকায় নাম নেই ইরানের।  
 
আইএস দমনে যা যা করা দরকার সবকিছুই করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটি ইরাকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে দিয়েছে। সিরিয়ায়ও হামলার ঘোষণা দিয়েছেন বারাক ওবামা।

Leave A Reply

Your email address will not be published.