Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আকাশপথে কার্গো পরিবহনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আকাশপথে বাংলাদেশ থেকে কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। গতকাল রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক এই ঘোষণা দেন।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য মোস্তাফিজুর রহমান।

এ সময় কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি নথি মন্ত্রীর হাতে তুলে দেন ব্রিটিশ হাই কমিশনার।

উল্লেখ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে ২০১৬ সালের মার্চে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য।

Leave A Reply

Your email address will not be published.