Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আকাশসীমা লংঘন করায় মিয়ানমারকে তীব্র প্রতিবাদ

মিয়ানমারের হেলিকপ্টার গত তিনদিনে বাংলাদেশের আকাশসীমা লংঘন করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

গতকাল শুক্রবার ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কূটনৈতিক নোটে বলা হয়, গত ২৭ ও ২৮ আগস্ট এবং ১ সেপ্টেম্বর কয়েক দফায় মায়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লংঘন করেছে। বাংলাদেশ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

কূটনৈতিক নোটে বলা হয়, আজ (শুক্রবার) সকালে কক্সবাজারের উখিয়ায় তিন দফা মিয়ানমার হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লংঘন করে। পররাষ্ট্র মন্ত্রণালয় নোটে উল্লেখ করে, মিয়ানমারের হেলিকপ্টারের আরেকটি দেশের আকাশসীমা লংঘনের ঘটনা প্রতিবেশীসুলভ নয়। এর ফলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে। বাংলাদেশ যে সময় মিয়ানমারের সাথে নিরাপত্তা সংশ্লিষ্ট ক্ষেত্রে সহায়তা করছে, সে সময় বাংলাদেশের আকাশসীমা লংঘনের মাধ্যমে সার্বভৌমত্বের লংঘন বিদ্যমান সমঝোতাসুলভ সম্পর্ক ও সহযোগিতাকে বিঘ্নিত করতে পারে বলে মন্ত্রণালয়ের নোটে উল্লেখ করা হয়।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য মায়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.