Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগামী নির্বাচনে আ’লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে- রমেশ চন্দ্র সেন, এমপি

মজহারুল ইসলাম বাদল, রুহিয়া: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে শনিবার (১৩ মে) দুপুর ১২ টায় রামনাথ হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যুৎ লাইন উৎবোধন শেষে উপরোক্ত কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। পল্লী বিদ্যুতের জি.এম ইনছের আলীর সভাপতিত্বে কশালগাঁও ও মন্ডলাদাম ওয়ার্ডের ৫টি গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ লাইনের উৎবোধন শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন রমেশ চন্দ্র সেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম চেয়ারম্যান, রুহিয়া থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার, ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর ইসলাম নূরু, রামনাথ হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রম্ভা রাণী রায়, আওয়ামিলীগের সদস্য রতিস চন্দ্র বর্মন।

Leave A Reply

Your email address will not be published.