Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগামী রবি ও বুধবার ব্যাংক বন্ধ

নিউজ ডেস্ক:
আগামী রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের।

তিনি বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতিতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু আছে। এর পরও ব্যাংকের মাধ্যমে করোনার প্রাদুর্ভাব যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের এই ডেপুটি গভর্নর বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত আমরা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর বাইরে যে দিনগুলোতে ব্যাংক খোলা থাকবে, সেই দিনগুলোতে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন।’

বর্তমানে দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেনের সুযোগ আছে।

Leave A Reply

Your email address will not be published.