Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগামী সালে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী টু’

bbhhবাহুবলি ছবিতে প্রভাসগত কয়েক বছরে ভারতীয় সিনেমায় ইতিহাস সৃষ্টি করা সিনেমাগুলোর মধ্যে বাহুবলি নামটি থাকবে সবার আগে। কিন্তু ছবিটির সমাপ্তি নিয়ে বেজায় আফসোস রয়ে যায় দর্শকমনে। তাঁদের জন্য আসছে সুখবর।
‘বাহুবলী : দ্য কনক্লুশন’ মুক্তি পাচ্ছে ২০১৭ সালের ২৮ এপ্রিল। বলিউড প্রযোজক করন জোহর ও বিখ্যাত সমালোচক শ্রীধর পিল্লাই টুইট করে এটি নিশ্চিত করেছেন।
ছবিটির প্রথম পর্ব ২০১৫ সালে মুক্তি পায়। তৃতীয় সর্বাধিক আয়কারী ছবি হিসেবে ইতিহাস সৃষ্টি করে। ছবিটি বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয় করেছিল।
দ্বিতীয় ছবি বানানোর সময়ও নির্মাতারা খরচের কোনো তোয়াক্কা করছেন না। হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে ‘বাহুবলী টু’-এর একটি ক্লাইমেক্স দৃশ্য শুট করতে ১০ সপ্তাহের বেশি সময় লেগেছে এবং খরচ হয়েছে ৩০ কোটি রুপি।
আন্তর্জাতিক মানের স্টান্ট কোরিওগ্রাফার ও অ্যাকশন ডিরেক্টরদের নেওয়া হয়েছে এই অংশের জন্য। ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস, তামান্না ভাটিয়া ও আনুশকা শেঠি। পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। হিন্দুস্তান টাইমস।

Leave A Reply

Your email address will not be published.