আগামী ২৭ জুন সুপ্রিম কোর্টের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি : আগামী ২৭ জুন এক ইফতার মাহফিলের আয়োজন করেছে সুপ্রিম কোর্ট। এই ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশাসন বিভাগ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেয়া হয়েছে।
জানা গেছে, ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে এই ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। দুই/একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী ও স্পিকারকেও দাওয়াতপত্র পাঠানো হবে বলে সূত্র নিশ্চিত করেছে।
এদিকে আইনজীবীরা জানিয়েছেন, সুপ্রিমকোর্টের ইতিহাসে এই প্রথম প্রধান বিচারপতি ইফতার মাহফিলের আয়োজন করলেন।