Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগের সব রেকর্ড ছাড়াবে অ্যাপলের নতুন আইফোন

i phone

অ্যাপলের নতুন দুই আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই দেদারসে বিক্রি হচ্ছে। ফলে কোম্পানিটির গত বছরের আইফোন বিক্রির রেকর্ড এবার ছাড়িয়ে যাবে।

কোম্পানিটির তরফে ধারণা করা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে বাজারে আসলে প্রথম সপ্তাহেই এই দু’টি ফোন ১০ লাখ পিস বিক্রির মাইলফলক ছাড়িয়ে যাবে। তবে চলমান আগাম বিক্রির কোনো পরিসংখ্যান দেয়নি অ্যাপল।

গত বছর অ্যাপলের আইফোনের আগাম বিক্রির রেকর্ড ছিল প্রথম ২৪ ঘন্টায় ৪০ লাখ পিসেরও বেশি। তবে এবারের দুই আইফোন আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ফোন দু’টির আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে।

বিটিআইজি রিসার্চ নামের সংস্থা থেকে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ অ্যাপল ৮ কোটি পিস আইফোন বিক্রি করতে পারবে। গত বছর এই সংখ্যা ছিল ৭ কোটি ৪০ লাখ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ৭০ শতাংশ আইফোন ব্যবহারকারী বর্তমানে ২০১৩ সালের বা তারও আগে কেনা আইফোন ব্যবহার করছেন। তবে নতুন আইফোনে থ্রি ডি টাচ প্রযুক্তি যোগ করায় গ্রাহকরা নতুন ফোন কিনতে আগ্রহী হবেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.