আজীবন সম্মাননা পেলেন ফেরদৌসী রহমান
বিনোদন ডেস্ক:
দেশীয় সংগীতের অসামান্য কীর্তির জন্য সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের দশম আসরে আজীবন সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান। ‘শুদ্ধ সংগীতের বিশ্বায়ন’ প্রতিপাদ্য নিয়ে সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এই আয়োজন। অনুষ্ঠানে ফেরদৌসী রহমানকে উত্তরীয় পরিয়ে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ ছাড়া তিনি পেয়েছেন ১ লাখ টাকার চেক ও ক্রেস্ট। পুরস্কার গ্রহণের সময় ফেরদৌসী মঞ্চে আমন্ত্রণ জানান তার ভাই মোস্তফা জামান আব্বাসী এবং আরেক কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে।