Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আজ কাউনিয়া হানাদার মুক্ত দিবস

কাউনিয়া প্রতিনিধি: সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে মুক্তিকামী জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। রংপুরের কাউনিয়াকে পাকিস্তানী হানাদারদের হাত থেকে মুক্ত করে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করেন।
কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার সুরুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম জানান, ১৯৭১ সালের ৮ডিসেম্বর পাক হানাদার বাহিনী তিস্তা রেলওয়ে সেতুর প্রথম গার্ডারটি বোমা মেরে ভেঙ্গে ফেলেন এবং কাউনিয়া উপজেলার পশ্চিমে শেষ প্রান্তে কুর্শা ইউনিয়নের মীরবাগের বুড়াল ব্রীজ পার হয়ে পীরগাছা উপজেলার দিকে চলে যায়। এরপর ৯ডিসেম্বর জয়বাংলা-জয়বঙ্গবন্ধু শ্লোগানের মধ্য দিয়ে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত ঢুষমারা চরে, টেপামধুপুর ইউনিয়নের ভাঙ্গামাল্লী বুড়িরহাটে, হারাগাছ ইউনিয়নের হক বাজার টেলিফোন এক্সচেঞ্জ’এ বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। অনেকে আবার মন্তব্য করেছেন যে, একই দিনে কাউনিয়া রেলওয়ে স্টেশনেও স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়ে ছিল।

Leave A Reply

Your email address will not be published.