Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ জাতীয় আয়কর দিবস

news_img

আজ জাতীয় আয়কর দিবস। এবারের আয়কর দিবসের স্লোগান হবে ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’। দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে র‌্যালি, বিভিন্ন মিডিয়ায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, সেরা করদাতাদের পুরস্কার বিতরণ ইত্যাদি। এ ছাড়া আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। রাজধানীর মেলাটি অনুষ্ঠিত হবে অফিসার্স ক্লাবে। এবারই প্রথম বিভাগ ও জেলার বাইরে উপজেলা পর্যায়েও আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এবারের আয়কর মেলা হবে সেবাধর্মী। তাই কর কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে এনবিআর কর্তৃপক্ষ। গতকাল এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত আয়কর দিবস ও মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ও আয়কর বিভাগের অন্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ৮টায় এনবিআর কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও বেনার-ফেস্টুনে র‌্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হবে। র‌্যালিটি মৎস্য বভবন, হাইকোর্ট ও প্রেস ক্লাব ঘুরে সেগুনবাগিচায় এসে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া র‌্যালির আকর্ষণ বাড়াতে বিভিন্ন সেলিব্রেটিরাও উপস্থিত থাকবেন। পরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে সেরা করদাতাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৯০ জন করদাতাকে পুরস্কার দেয়া হবে। এ ছাড়া বিভিন্ন পত্রিকায় ক্রোড়পত্র, রচনা প্রতিযোগিতা ও সরা দেশে আয়কর মেলার মাধ্যমে আয়কর দিবস পালন করা হবে।

বুধবারের মেলার বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এ বছরের মেলায় সর্বোচ্চ পরিমাণ লোকজনকে সেবা দেয়া হবে। এজন্য এনবিআরের কর কর্মকর্তারা প্রস্তুত। মেলায় আয়করের বুথ ছাড়া ভ্যাট, শুল্ক ও সঞ্চয় পরিদপ্তরের পৃথক বুথ থাকবে। এসব বুথ থেকে যাবতীয় তথ্য জানতে পারবেন করদাতারা। তবে শুধু এক সপ্তাহ নয়, বছরব্যাপী সেবার মনমানসিকতা নিয়ে করদাতাদের সেবা দিতে হবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, এবার মেলায় সর্বোচ্চসংখ্যক করদাতাকে সেবা দিতে চাই আমরা। কারণ আগামী ২০১৮-১৯ সালের মধ্যে ই-টিআইএনধারীর সংখ্যা ৩০ লাখে উন্নীত করার লক্ষ্য দির্ধারণ করেছে এনবিআর।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.