Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ ডিবি অফিসে আসছে এফবিআইয়ের প্রতিনিধিদল

fbi

ব্লগার নিলয় হত্যার ঘটনা তদন্তে সহযোগিতার জন্য রোববার ডিবি অফিসে আসছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধিদল।

ডিবির উপ-কমিশনার (ডিসি) মাহবুবুল আলম জানান, নিলয় হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতার জন্য তারা আসবেন। রোববার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে কার্যালয়ে তাদের আসার কথা রয়েছে। এ সময় ডিবির যুগ্ম-কমিশনারের নেতৃত্বে একটি টিমের সঙ্গে এফবিআইয়ের টিমের বৈঠক হবে। বৈঠকের পরই হয়ত তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে এফবিআই এর টিমে কতজন সদস্য থাকবেন তা জানা যায়নি বলে জানান মাহবুবুল আলম।

তিনি আরো জানান, এফবিআই প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি কারিগরি সহযোগিতাও করবেন। এর আগে শনিবার এফবিআইয়ের একজন কর্মকর্তা গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তাকে ফোন করে তাদের আগ্রহের কথা জানান। এর পর আনুষ্ঠানিকভাবে তাদের অনুমতি দেওয়া হয়।শনিবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম এফবিআইয়ের আগ্রহ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ব্লগার নিলয় হত্যার পর শনিবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে ডিবির এক ডিসির সঙ্গে এফবিআইয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। এ সময় এফবিআইয়ের একজন কর্মকর্তা তদন্তে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। এফবিআই জানায়, রাষ্ট্রীয়ভাবে অনুমতি পেলে তারা তদন্ত করবে।’

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আরেক ব্লগার বিশ্বজিৎ হত্যার ঘটনায় এফবিআই অনুমতি নিয়ে তদন্ত শুরু করে। শুক্রবার ব্লগার নিলয় হত্যার মতো আরো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় এফবিআই অফিসিয়ালি আলোচনা করেনি। তারা যদি তদন্ত করে আমাদের সহযোগিতা করে তাহলে আমরা তাদের সাধুবাদ জানাব।’ এর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিজ্ঞানমনষ্ক লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আসে এফবিআই প্রতিনিধিদল। প্রসঙ্গত, রাজধানীর গোড়ানে ভাড়া বাসায় শুক্রবার দুপুরে ব্লগার নিলয় নীলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা ।

Leave A Reply

Your email address will not be published.