Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার থেকে ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশনে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। সকাল নয়টা থেকে টিকিটি বিক্রি শুরু হলেও বুধবার থেকেই রেলস্টেশনে জমা হতে থাকে টিকিট প্রত্যাশীরা। টিকিটের জন্য দীর্ঘ লাইন পড়ে গেছে। টিকিট কিনতে আসা মানুষের মনে ঈদে বাড়িতে যাওয়ার আশা যেমন আছে, তেমনি প্রত্যাশিত টিকিট না পওয়ার আশঙ্কাও করছেন অনেকে।

কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, সকাল নয়টা থেকে টিকিট বিতরণ শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।বিশৃঙ্খলা, অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ৯ জুলাই বিক্রি হবে ১৩ জুলাইয়ের টিকিট, ১০ জুলাই ১৪ জুলাইয়ের, ১১ জুলাই ১৫ জুলাইয়ের, ১২ জুলাই ১৬ জুলাইয়ের এবং ১৩ জুলাই ১৭ জুলাইয়ের টিকেট বিক্রি হবে।

এছাড়া ঈদ পরবর্তী সময় রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি হবে। ১৬ জুলাই বিক্রি হবে ২০ জুলাইয়ের টিকেট, ১৭ জুলাই বিক্রি হবে ২১ জুলাইয়ের টিকেট, ১৮ জুলাই বিক্রি হবে ২২ জুলাইয়ের টিকেট, ১৯ জুলাই বিক্রি হবে ২৩ জুলাইয়ের টিকেট এবং ২০ জুলাই বিক্রি হবে ২৪ জুলাইয়ের টিকেট।

নিয়মানুযায়ী প্রতিটি ট্রেনের ৬৫ ভাগ টিকেট সাধারণ যাত্রীদের সরাসরি বিক্রির জন্য বরাদ্দ থাকবে। ভিআইপিদের জন্য পাঁচভাগ, রেল কর্মকর্তা-কর্মচারীদের পাঁচভাগ এবং বাকি ২৫ ভাগ ই-টিকেট ও মোবাইলে বিক্রির জন্য বরাদ্দ থাকবে। কেবল নিজে ভ্রমণের জন্য ভিআইপি কোটায় টিকেট পাবেন ভিআইপিরা। একজন সংসদ সদস্য কোটা অনুসারে দুইটির বেশি টিকেট নিতে পারবেন না।

Leave A Reply

Your email address will not be published.