Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আজ রাজশাহীর জনগণের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

pmসরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে তথা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান প্রচারণায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের সর্বস্তরের জনগণের সাথে আজ কথা বলবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের আটটি জেলার জনগণের সাথে কথা বলবেন।’

এ সময় ইহসানুল করিম জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জনগণকে সম্পৃক্ত করা তথা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর জনগণের সাথেও কথা বলবেন।

এর আগে, গত ১২ ও ১৩ জুলাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের প্রচারণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ৬৪টি জেলার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ভিডিওকনফারেন্সিং-এর মাধ্যমে কথা বলেন। -বাসস।

Leave A Reply

Your email address will not be published.