Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নেত্রকোণায় ট্রাক্টরের নীচে চাপা পড়ে কৃষক নিহত

20150523133712 নেত্রকোণা প্রতিনিধি: জেলায় ইঞ্জিন চালিত ট্রাক্টরের নিচে চাপা পড়ে আবদুস ছাত্তার(৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আটপাড়া উপজেলার চিড়াই জাঙ্গালি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার তেলীগাতী ইউনিয়নের আমাটী গ্রামের মৃত রসুল খার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে আবদুস ছাত্তার জমিতে হাল চাষ করার জন্য তার ইঞ্জিন চালিত কলের লাঙ্গটি নিজে চালিয়ে যাচ্ছিলেন। সড়ক থেকে জমিতে নামার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.