Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আটোয়ারীতে গোপন বৈঠকের সময় জামায়াতনেতাসহ ৪ সদস্য আটক

atok_103501_105178আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে গোপন বৈঠকের সময় ৪ জামায়াত নেতা-কর্মীকে আটোয়ারী থানা পুলিশ আটক করেছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা সদরের ফকিরগঞ্জ বাজার সংলগ্ন জনৈক জামায়াত নেতা মজিবরের বাড়ীতে আটোয়ারী থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে ৪ জামায়াত নেতা-কর্মীকে আটক করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে জামায়াতের সদস্য ভর্তি ফরম, চাঁদা আদায়ের রশিদ বহি সহ বেশ কিছু ধর্মীয় পুস্তক উদ্ধার করে। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ মোজাফ্ফর হোসেন জানান, নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন- উপজেলার তোড়িয়া নিতুপাড়া গ্রামের মৃত দবির উদ্দীনের পুত্র উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ খাদেমুল ইসলাম (৪৫), কিসমতদাপ গ্রামের মোঃ তছির উদ্দীনের পুত্র তোড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মজিবর রহমান (৪০), দঃ তোড়িয়া (ডুহাপাড়া) গ্রামের মৃত ধজিব উদ্দীনের পুত্র জামায়াত কর্মী মোঃ আশিকুল¬্যাহ (৬০) এবং তোড়িয়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম (৪২)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Leave A Reply

Your email address will not be published.