Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আটোয়ারীতে বাল্য বিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Boda Ponchogor 25 05 2015আটোয়ারী সংবাদদাতা:  পঞ্চগড়ের আটোয়ারীতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামুলক র‌্যালী ও প্রশিক্ষণ কর্মশালা সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী বে-সরকারি সংস্থা অনুভব, বোদা এর আয়োজনে জেলা শিশু বিষয়ক অধিদপ্তর এতে সহযোগিতা করেন। উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান আব্দারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি উপজেলার গুরুত্বপুণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান আব্দার, জেলা শিশু বিষয়ক কর্মকতা মোঃ আখতারুজ্জামান, অনুভব সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মোঃ আমির হোসেন বাবু। এ সময় স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক সহ এনজিও প্রতিনিধি ও ইমামরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.