Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের নব নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিনাজপুরের সিভিল সার্জন ডা: মওলা বক্স চৌধুরীর সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা: হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমানুল্লাহ বাচ্চু উপস্থিত থেকে মুসলি­দের উদ্দেশ্যে বক্তব্য রেখে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ মাসুদ করিম প্রমুখ। এসময় স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জেলা পরিষদের মহিলা সদস্য, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,এলাকার মুসলি­সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মসজিদ নির্মানে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন এবং এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মসজিদ নির্মাণে সার্বিক সহযোগিতা করার পরামর্শ দেন। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.