Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আট বছর ধরে কাকে খুঁজছেন অমিতাভ

amitabhবিনোদন ডেস্ক: কলকাতার রাস্তায় স্কুটার চালাচ্ছেন অমিতাভ বচ্চন। পিছনে বসে নওয়াজউদ্দিন সিদ্দিকি। মায়াবী আলোয় ফ্রেমবন্দি এক টুকরো মুহূর্ত। ঠিক এ ভাবেই মুক্তি পেয়েছে ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘তিন’ ছবির প্রথম পোস্টার। এ বার ট্রেলরের পালা। দু’দিন আগে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলর। আর শুরুতেই তা মন জয় করেছে দর্শকদের। আগামী ১০ জুন মুক্তি পাবে ছবিটি।
কখনও হাও়়ড়ার শালিমারে টোটো চালিয়ে, কখনও বা ভিড়ে ঠাসা রাস্তায় চুটিয়ে শুটিং সেরেছেন বিগ বি। টিম ‘তিন’ পৌঁছেছিল রাইটার্স বিল্ডিংয়েও। অমিতাভের সঙ্গে ছিলেন বিদ্যা বালন, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তারকারা। সব মিলিয়ে ‘পিকু’র শহরে ‘তিন’-এর হাত ধরে ফিরে নস্টালজিক শাহেনশাকে দেখতে অপেক্ষার দিন গুনছেন সিনেপ্রেমীরা।

Leave A Reply

Your email address will not be published.