Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আদালতের রায় উপেক্ষা নির্ভয়া ধর্ষকের ইন্টারভিউ প্রচার বিবিসি’র

Delhi_rape_588262166আন্তর্জাতিক ডেস্ক:

গণধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুকেশ সিংয়ের ইন্টারভিউটি দিল্লি আদালত প্রচার এবং প্রকাশ নিষিদ্ধ করলেও বিবিসি তা যুক্তরাজ্যে প্রচার করেছে। সেই সাথে আসছে আন্তর্জাতিক নারী দিবসে তা প্রচারিত হবে যুক্তরাজ্যের বাইরে ভারতসহ আরো কয়েকটি দেশে। বুধবার (৪ মার্চ) রাতে বিবিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ইন্ডিয়াস ডটার’ নামের ওই ডকুমেন্টারিটি আগামী রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের রাতে ভারত, সুইজারল্যান্ড, নরওয়ে এবং কানাডাসহ সাতটি দেশে প্রচারিত হবে। তবে মানুষের ‘অতি আগ্রহের’ কারণে বুধবার রাতে যুক্তরাজ্যে ভিডিওটি বিবিসি ফোর-এ প্রচার করা হয়। প্রচারের পর ভিডিওটি যুক্তরাজ্যে ‘ইন্ডিয়া’স ডটার’ হ্যাশট্যাগ দিয়ে অনলাইনেও ছেড়ে দেওয়া হয়। বিবৃতিতে বিবিসি জানায়, এই মর্মভেদী ডকুমেন্টারিটি ধর্ষিতার পরিবারের সমর্থন এবং সহায়তাতেই নির্মিত হয়েছে। এই ইন্টারভিউতে সেই অপরাধটির ভেতরের দৃশ্য ফুটে উঠেছে, যা বিশ্বব্যাপী নিন্দা আর সমালোচনার ঝড় তোলে সে সময়। সেই সাথে এই ঘটনা ওই সময় ভারতে নারীর প্রতি আচরণ পরিবর্তনে এক বিপ্লবের সৃষ্টি করে। এর আগে স্ষ্টৃ প্রতিক্রিয়া এবং পুলিশের অভিযোগের কারণে মুকেশ সিংয়ের ইন্টারভিউটি যেকোনো মাধ্যমে প্রচার এবং প্রকাশ নিষিদ্ধ করে দিল্লির একটি আদালত। ২০১২ সালের ১৬ ডিসেম্বর ভারতের রাজধানী দিল্লিতে একটি গণপরিবহন বাসে গণধর্ষণের শিকার হয়ে নিহত হয় ২৩ বছর বয়সী এক প্যারামেডিকেল ছাত্রী জ্যোতি সিং। এই ঘটনায় জড়িত থাকার দায়ে অভিযোগ দায়ের করা হয় পাঁচজনের বিরুদ্ধে। বিচারে তাদের চারজনের মৃত্যুদণ্ড হয়। এই সাজাপ্রাপ্তদেরই একজন মুকেশ সিং। সে ওই বাসটির চালক। সম্প্রতি ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক লেসলি উডউইন দিল্লির অদূরে তিহার কারাগারে বন্দি মুকেশের সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে মুকেশ এধরণের ঘৃণ্য কাজে জড়িত থাকার ব্যাপারে কোনো অনুশোচনা না দেখিয়ে উল্টো ধর্ষিতাকেই দোষারোপ করে।

Leave A Reply

Your email address will not be published.