Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আদালতে হাজির হলেন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার দুপুর ১২টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হয়েছেন।

বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামানের আদালতে আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অন্যতম আসামি শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্কের ওপর শুনানি চলছে। এর আগে গতকাল মঙ্গলবারও তাঁর পক্ষে যুক্তিতর্কের শুনানি করেন তাঁর আইনজীবী আহসান উল্লাহ্।

এর আগে এই মামলায় দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এরপর খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা শুনানি শেষ করেন এবং মামলাটি মিথ্যা উল্লেখ করে খালেদা জিয়াকে খালাস দেওয়ার আবেদন করেন।

২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি খালেদা জিয়াসহ চারজন।

Leave A Reply

Your email address will not be published.