Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আদিতমারীতে বাসচাপায় পথচারী নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে বাসে ধাক্কায় জহর আলী (৩৭)নামে এ ব্যাক্তি মৃত্যু হয়েছে। নিহত জহর আলী গাইবান্ধা জেলার সাহেদ আলীর ছেলে।  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি গাইবান্ধা জেলার সাহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের যুগিটারী এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে পায়ে হেটে গন্তব্যের উদ্দশ্যে যাচ্ছিল জহর আলী। যুগিটারী এলাকায় বুড়িমারীগামি একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান জহর আলী।প্রথম দিকে স্থানীয়রা নাম পরিচয় জানাতে না পারলেও পরে পরিচয় নিশ্চত করতে পারে দেখতে আসা জনতা।

আদিতমারী থানার উপ-পরিদশর্ক (এসআই) মিন্টু চন্দ্র  জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.