Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আদিত্য আমার ভাইয়ের মতো: পরিণীতি চোপড়া

Parineeti-Chopra-2014-Images
বিনোদন ডেস্ক:
‘ইশাকজাদে’থেকে শুরু করে ‘শুদ্ধ দেশি রোমান্স’ ও ‘হাসি তো ফাঁসি’ প্রতিটি সিনেমার নায়কদের সাথে নাম জুড়তে দেখা গেছে পরিণীতি চোপড়ার। তবে এবার মুক্তির অপেক্ষায় রয়েছে আদিত্য রায় কাপুরের বিপরীতে ‘দাওয়াত এ ইশক’ সিনেমাটি। আর এই সিনেমার প্রোমোশনে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে যোগ দিচ্ছেন এই দুই তারকা। তবে তো কথাই নেই মজার মজার খাবারের খোঁজে বাইক যাত্রায় প্রণয়ের শুরু হয়ে যেতেও পারে। আর কেনই বা হবে না বলুন পরিণীতির সাথে আগের তিন সিনেমার নায়কের সঙ্গেই তাকে জড়িয়ে ছড়িয়েছে প্রেমের গুজব। প্রথমটি মুক্তি পাওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে, দ্বিতীয়টির শুটিং চলাকালে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এবং তৃতীয়টির সময় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। কাজেই গুঞ্জনটি সত্যি হলেও হতে পারে। কিন্তু একক নায়িকা হিসেবে ক্যারিয়ারের চতুর্থ সিনেয়াম’দাওয়াত-এ-ইশক’-এর ক্ষেত্রে নাকি এমনটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, জানিয়েছেন পরিণীতি স্বয়ং। সিনেমাটির একটি প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আদিত্য আমার ভাইয়ের মতো। শুটিংয়ে, লোকেশনে সে আমাকে ভাইয়ের মতোই সব সময় দেখাশোনা করেছে।’ এর আগে প্রতিবার সহশিল্পীদের ‘ভালো বন্ধু’ হিসেবে আখ্যায়িত করলেও এবার তার নায়ককে ‘ভাই’ অভিহিত করলেন। একই সঙ্গে জানিয়েছেন, আদিত্য এখন পর্যন্ত তার সেরা সহশিল্পী; যদিও আগে অর্জুন কাপুর সম্পর্কেও একই কথা বলেছিলেন তিনি। দেখা যাচ্ছে পরিণীতির প্রিয় সহশিল্পীর তালিকাটা ধীরে ধীরে বড় হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.