Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি হলেন পুতুল

ppttঅটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্যারিসস্থ ইউনেস্কো দপ্তরে ‘ইউনেস্কো’ আমির জারের আল আহমদ আল-সাবাহ পুরস্কার সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন। প্যারিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।

উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবন যাত্রা উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার জন্য ইউনেস্কো-আমির জারের আল আহমদ আল-সাবাহ পুরস্কারটি চালু করে। কুয়েতের অর্থ সহায়তায় পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০,০০০ মার্কিন ডলার, যা একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত আন্তর্জাতিক জুরি বোর্ড এই পুরস্কার প্রাপ্তির জন্য জমা দেয়া শতাধিক আবেদন পত্রের ভিতর থেকে যোগ্যতম প্রার্থীকে খুঁজে বের করার দায়িত্ব পালন করে থাকে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল জুরি হিসাবে দায়িত্ব পালনের জন্য ইউনেস্কোর মহাপরিচালক কর্তৃক মনোনীত হন।

জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের দেবেনদাস আগুইলার, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত লেবাননের সাংবাদিক মে শিডিয়াক, অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার এবং প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের সদস্য মার্টিন বাবু মেসিগুয়া। সভার শুরুতে জুরি বোর্ডের সদস্যরা সায়মা ওয়াজেদকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি নির্বাচিত করেন। বাসস

Leave A Reply

Your email address will not be published.