Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘আপেল রোজ কাপকেক’

it-1রকমারি ডেস্ক:
ঝটপট নাস্তায় কি তৈরি করা যায় তা নিয়ে চিন্তা অনেক গৃহিণীরই। এছাড়াও ঘরে যদি মেহমান চলে আসেন তাদের সামনেও সুস্বাদু একই সাথে স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিয়েও চিন্তায় থাকেন অনেকেই। আজকে এইসকল ঝামেলা দূর করতে দারুণ একটি রেসিপি শিখে নিন। খুব সুস্বাদু, স্বাস্থ্যকর এবং দেখতেও বেশ মনোমুগ্ধকর ‘আপেল রোজ কাপকেক’ তৈরি করতে পারেন তেমন কোনো ঝামেলা ছাড়াই।

উপকরণ:
– ২ টি লাল আপেল
– অর্ধেকটা লেবুর রস
– ৩ টেবিল চামচ অ্যাপ্রিকট/অরেঞ্জ অথবা নিজের পছন্দের জিস্ট বা স্কোয়াশ
– ১ টেবিল চামচ ময়দা
– আইসিং সুগার ইচ্ছে মতো
– ১ টি ফ্রোজেন পাফ পেস্ট্রি
– পানি প্রয়োজন মতো

পদ্ধতি:
– প্রথমে আপেল দুটি মাঝে দুখণ্ড করে নিয়ে মাঝের বিচির অংশ ফেলে আড়াআড়ি করে পাতলা
¯¬াইস করে কেটে নিন।
– একটি বড় বাটিতে অর্ধেকটা সমান পানি নিয়ে লেবুর রস মিশিয়ে নিন। এরপর কেটে রাখা
আপেলের টুকরোগুলো দিয়ে দিন। এবং ৩ মিনিট মাইক্রোওয়েভ করে নিন। এরপর পানি ঝড়িয়ে
আলাদা করে রাখুন।
– ফলের স্কোয়াশ বা জিস্টে সামান্য পানি মিশিয়ে ১ মিনিট ওভেনে দিয়ে নিন।
– পাফ পেস্ট্রি বের করে রুটি বেলার মতো বেলে লম্বা করে নিন। যদি পাফ পেস্ট্রি না থাকে তাহলে
খুব পাতলা করে রুটি বেলে নিতে পারেন। এরপর রুটির লম্বা লম্বা স্ট্রাইপ কেটে নিন।
– এবার একটি করে স্ট্রাইপ বিছিয়ে ফলের স্কোয়াশ জেলির মতো লাগিয়ে নিন। এরপর পেস্ট্রি পাফ
স্ট্রাইপের অর্ধেকটাতে আপেলের টুকরো গুলো বিছিয়ে দিন (ভিডিও)। এবং উপরে আইসিং সুগার
বা দারুচিনি গুঁড়ো ছিটিয়ে এরপর বাকি অর্ধেকটা ভাঁজ করে নিন।
– এরপর স্ট্রাইপের এক কিনার থেকে রোল করে গোলাপ ফুলের আকৃতি দিয়ে দিন। একটি কাপকেক বেকিং ট্রে তে সাজিয়ে নিন এবং ৩৭৫ ডিগ্রি ফারেনহাইটে ৪০-৪৫ মিনিট বেক করে
নিন।
– ব্যস, এবার মজা নিন সুস্বাদু এই আপেল রোজ কাপ কেকের।

Leave A Reply

Your email address will not be published.