Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আফগানদের বিরুদ্ধে ইংলিশদের জয়

eng1স্পোর্টস ডেস্ক: 

গ্র“প পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পেল ইংলিশরা। টাইগারদের বিপক্ষে হেরে এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে মরগানের দল। তাই গত কালকের ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। বৃষ্টিবিঘিœত ম্যাচে টস জিতে দুর্বল আফগানদের ব্যাট করতে পাঠায় ইংলিশরা। নবম ওভারের পর মাঝখানে আরো একবার বৃষ্টির হানায় কিছু সময়ের জন্য বন্ধ থাকে ম্যাচ। শেষ পর্যন্ত ৩৭তম ওভারে ফের বৃষ্টি হানা দিলে ৩৬.২ বলে ১১১ রানে ৭ উইকেট হারানো আফগানদের ইনিংসের সেখানেই সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। আর ডাকওয়ার্থ লুইস মেথডে ২৫ ওভারে জয়ের জন্য ইংলিশদের ১০১ রানের টার্গেট দেন আম্পায়াররা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে সান্ত্বনার জয় তুলে নেয় ইংলিশরা। অপেক্ষাকৃত দুর্বল আফগানদের বিপক্ষে এ ম্যাচ জয় ছাড়া বাকি ছয়টি ম্যাচে আর একটিমাত্রই জয় পেয়েছিল তারা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত কাল চলতি বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে গ্র“প পর্ব থেকে বিদায় নেওয়া দুই দল ইংল্যান্ড এবং আফগানিস্তান মুখোমুখি হয়। টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।গ্র“প পর্ব থেকে বিদায় নেওয়া ইংল্যান্ডের সামনে বৃষ্টিবিঘিœত ম্যাচে (ডাকওয়ার্থ লুইস মেথড) টার্গেট দাঁড়ায় ২৫ ওভার থেকে ১০১ রান। ছোট টার্গেটে ব্যাটিংয়ে নামেন ইংলিশ দুই ওপেনার ইয়ান বেল এবং অ্যালেক্স হেলস। শুরু থেকেই আফগান বোলারদের সহজে মোকাবিলা করতে থাকেন দুই ইংলিশ ওপেনার। দু’জন মিলে ৮৩ রানের জুটি গড়ে দলকে শুভ সূচনা এনে দেন। ইনিংসের ১৪তম ওভারে হামিদ হাসানের বলে উইকেটের পিছনে আফসার জাজাইয়ের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস। আউট হওয়ার আগে তিনি ৩৩ বল মোকাবিলা করে তিনটি চার আর দুটি ছয়ে করেন ৩৭ রান। আরেক ওপেনার ইয়ান বেল ৫২ রানে এবং তিন নম্বরে নামা জেমস টেইলর ৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১৮.১ ওভার খেলে ৪১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। এর আগে তৃতীয়বার বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ৩৬.২ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১১১ রান। এরপর ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা প্রথম ইনিংসে ইতিটানার ঘোষণা দেন। টস হেরে আফগানিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন নওরোজ মঙ্গল এবং জাভেদ আহমাদি। দলীয় ১৭ রানে নওরোজ মঙ্গলকে ফেরান অ্যান্ডারসন। আর ২০ রানের মাথায় আরেক ওপেনার জাভেদ আহমাদিকে ফেরান স্টুয়ার্ট ব্রড। চলতি বিশ্বকাপের ৩৮তম ম্যাচে বৃষ্টির হানায় আফগান আর ইংলিশদের খেলা বন্ধ থাকার পর আবারো শুরু হয়। বৃষ্টির আগে ৮.৫ ওভার খেলে দুই ওপেনারকে হারিয়ে আফগানরা তুলে ২৪ রান। দলীয় ২৫ রানে আফগানদের তৃতীয় উইকেটের পতন ঘটে। ক্রিস জর্ডানের বলে উইকেটের পিছনে জস বাটলারের হাতে ধরা পড়েন আফসার জাজাই।
এরপর ক্রিস জর্ডানের দ্বিতীয় শিকারে ইনিংসের ১৬তম ওভারে সাজঘরে ফেরেন সলিমুল্লা শেনওয়ারি। ইয়ন মরগানের তালুবন্দী হওয়ার আগে শেনওয়ারি করেন ১১ বলে ৭ রান। দলীয় ৩৪ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটলে আফগানরা কিছুটা বিপাকে পড়ে। টপঅর্ডারের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন শফিকুল্লাহ এবং নাসির জামাল। তবে, ইনিংসের ২৬তম ওভারে রবি বোপারার বলে উইকেটের পিছনে বাটলারের গ্লাভসবন্দী হন ১৭ রান করা নাসির জামাল। দ্বিতীয়বার বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর আবারো মাঠে গড়ায় বল। দলীয় ৬৫ রানের মাথায় আফগানরা তাদের পঞ্চম উইকেট হারায়। এরপর ১৭ বলে ১৬ রান করে আফগান দলপতি মোহাম্মদ নবী রবি বোপারার বলে ট্রেডওয়েলের তালুবন্দী হন। আর ইনিংসের ৩৫তম ওভারে ফেরেন শফিকুল্লাহ। ৬৪ বলে ৩০ রানের একটি ইনিংস খেলেন তিনি। ৩৬.২ ওভার শেষে তৃতীয়বার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। সে সময় আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১১১ রান। বৃষ্টিতে সময় পণ্ড হলে ইংলিশদের সামনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৫ ওভারে ১০১ রান।

Leave A Reply

Your email address will not be published.