Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আফগানিদের হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আফগানিদের হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। রবিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ১-০ গোলের জয় পায় স্বাগতিকরা।

খেলার প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে নেমেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে শাওন-নিপুরা। ফল পেতেও বেশি দেরি হয়নি। ম্যাচের ৫৪ মিনিটের মাথায় সতীর্থ ফুটবলারের হেড থেকে পাওয়া বল ডানপায়ের জোরালো শটে আফগানিস্তানের জালে বল জড়িয়ে দেন সাদ উদ্দিন। এই গোলটিই ম্যাচ নির্ধারণী গোলে পরিণত হয়। এরপর দুই দলই বেশ কিছু ভালো আক্রমণ করলেও কোনো গোল হয়নি।

ম্যাচের ৩৫ মিনিটে একটি পেনাল্টি পেয়েছিল আফগানিস্তান। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। গোলবারের অনেক উপর দিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দেয় আফগানরা।

Leave A Reply

Your email address will not be published.