Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আফগানিস্তানের ব্যাটিং কোচ হচ্ছেন ইউনিস

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষে আফগানিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হবেন পাকিস্তানের খেলোয়াড় ইউনিস খান। এমনটাই জানালেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল।

কিছুদিনের মধ্যেই ইউনিস খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবেন বলে জানা গেছে। ৩৯ বছর বয়স্ক ইউনিস বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। আর এই সফর শেষেই তিনি অবসর গ্রহণ করবেন।

আতিফ মাশালের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যমে ডন নিউজ জানায়, ইউনিসকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আর বিষয়ে খুব শীঘ্রই তারা তাকে নিশ্চিত করবে।

Leave A Reply

Your email address will not be published.