Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলায় ২৫ জন নিহত

জুমার নামাজ চলা অবস্থায় গতকাল আফগানিস্তানের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন মুসল্লি নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৪০ জন ।

হামলার পর এখনো পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি। তবে কোনো জঙ্গিগোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী।

দেশটির পাকটিয়া প্রদেশের গার্ডেজ শহরে ওই মসজিদে ৬০ থেকে ৭০ জন মানুষ নামাজ পড়ছিল। এর মধ্যে দুজন সর্বশেষ প্রবেশ করেছিল বলে জানিয়েছে পুলিশ। ওই দুই ব্যক্তি হামলাকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পরপরই স্থানীয় জরুরি বিভাগের পক্ষ থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। অপর আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.