Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী ও তালেবানের সংঘর্ষে সেনাসহ ৬৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :  আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষে ৭ সেনা সদস্যসহ ৬৩ জন নিহত হয়েছে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জঙ্গি বিরোধী নিয়মিত অভিযানের অগ্রগতি জানানোর সময় এ তথ্য জানানো হয়।

এদিকে, দেশটির পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর ভুলবশত চালানো বিমান হামলায় অন্তত ৮ সেনাসদস্য নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ আফগান সেনা আহত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর দুটি হেলিকপ্টার শত্রুপক্ষের হামলার শিকার হলে, তারা পাল্টা গোলা ছোঁড়ে।

কিন্তু ভুলক্রমে তা লোগার প্রদেশের একটি সেনা চৌকিতে আঘাত হানলে সেনা হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানায় মার্কিন সামরিক বাহিনী। এর আগে এ অঞ্চলে সন্দেহভাজন তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।

গত বছর আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও, আফগান সেনাদের প্রশিক্ষণের জন্য প্রায় ১৩ হাজার বিদেশি সেনা দেশটিতে অবস্থান করছে।

Leave A Reply

Your email address will not be published.