Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আফগানিস্তানে বিয়ে বাড়িতে ঝগড়া, পাল্টাপাল্টি গুলিতে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক :  আফগানিস্তানের উত্তরাঞ্চলে সোমবার একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুকযুদ্ধে অন্তত ২০ জন নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র জাবেদ বাশারাত বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রোববার রাতে বাগলান প্রদেশের দেহ্ সালাহ অঞ্চলে সশস্ত্র লোকদের মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় অন্তত ২০ জন নিহত ও আরো ১০ জন আহত হয়।’

জেলার পুলিশ প্রধান গুলিস্তান কুসানি বলেন, অনুষ্ঠানে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে অস্ত্রধারী কয়েকজন গোলাগুলি শুরু করে। নিহতদের মধ্যে ১৪ থেকে ৬০ বছর বয়সীরা রয়েছে। তাঁর দাবি, বাগ্‌বিতণ্ডা থামাতে স্থানীয় একজন নিরাপত্তা কর্মী প্রথমে ফাঁকা গুলি চালায়। এর পরপরই বিয়ে বাড়িতে দুই পক্ষ গোলাগুলি শুরু করে। এ ঘটনায় ২১ জন নিহত হয়েছে বলে তিনি দাবি করেন। বাঘলানের গভর্নর সুলতান মোহাম্মদ এবাদী জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.