Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আফসানা হত্যার বিচারের দাবিতে বেরোবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

BRUমাহফুজুল ইসলাম বকুল, বেরোবি: আফসানা ফেরদৌসীর হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেরোবি শাখা । মঙ্গলবার সকাল সাড়ে এগার টায় বিশ্ববিদ্যালয় হেয়াত মামুদ ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সোহাগী জাহান তনু হত্যা হতে শুরু করে এতোমধ্যে কয়েকটি হত্যা সংঘটিত হয়েছে। কিন্তু হত্যার সুষ্ঠ বিচার পাওয়া য়ায় নি। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় প্রশাসন। এবার যদি আফসানা হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার না করা হয় এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না নিয়ে আসা হয়, তাহলে, সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে সমগ্র বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ গড়ে তোলা হবে।
ছাত্র ইউনিয়ন নেতা কৃষ্ণ চন্দ্র বর্মণের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বর্মণ, কারমাইকেল কলেজ শাখার সভাপতি সুপেন বর্মণ, বেরোবি শাখার সভাপতি এলমিনা মনি, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদসহ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অন্যান্য সদস্য বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.