আবারও জন-মিথিলা
বিনোদন ডেস্ক:
জন ও মিখিলা গত বছর ঈদে ‘অ্যাঙ্গার স্টোরি’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন। এটি পরিচালনা করেন মাবরুর রশীহ বান্নাহ। তারই রচনা ও পরিচালনায় বছরে পেরিয়ে আবার একসঙ্গে কাজ করলেন জন-মিথিলা। নতুন নাটকটির নাম ‘ক্রাই বেবি ক্রাই’। বান্নাহ বলেন, ‘এ নাটকে জনের চরিত্রের নাম মাশরুর। অনেক আবেগপ্রবণ ছেলে সে। তার ভালো বন্ধু ঈশিকা। এ চরিত্রে দেখা যাবে মিথিলাকে। এর বেশি কিছু এখন বলতে চাই না।’ এ নাটকে আরেকটি চরিত্রে অভিনয় করেছেন ঈশিকা খান। ইউসিএফের ব্যানারে নির্মিত ‘ক্রাই বেবি ক্রাই’ আগামী রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে।