Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আবারও হিন্দিতে ক্রেজি গার্ল মধুরীমা

বিনোদন ডেস্ক:
জন্ম বেড়ে উঠা মুম্বাইয়ে হলেও ক্যারিয়ারটা নিয়ে বোধয় আর সেখানে গাঁট বাধা গেলো না মডেল ও অভিনেত্রী মধুরীমা ব্যানার্জির। বলিউডের মূল ইন্ডাস্ট্রিতে এতো এতো তারকা, হয়তো এ কারণেই আর সাঁয় দিলো না প্রতিযোগিতায় নামতে। আর এই জন্যই বোধয় তিনি ধীরে ধীরে এই ইন্ডাস্ট্রিতে এগোনোর দস্পঢ়কল্পনা নিয়ে সওয়ার হলেন। অভিনয়ের প্রথম হাতেখড়ি ২০০৯ সালে। ‘টস:দ্য ফ্লিপ অব ডেসটিনি’ নামের একটি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে নাম লেখালেন তিনি। তবে প্রথমবার অভিনয় ছিলো না এটা, অভিনয়ে তার অভিষেক হয় ছোট পর্দায়। বিভিন্ন জনপ্রিয় টিভি সিরিজে তাকে এর আগে দেখা গেছে। প্রথম সিনেমাতেই মোটামুটি আলোচক ও নির্মাতাদের নজর কাড়েন তিনি। যদিও ওই সিনেমায় অভিনয়ের পর বলিউডে ডাক পড়েনি তার। আর এরজন্য মোটেও দমে যাননি তিনি। তেলেগু ছবি থেকে একের পর এক ডাক আসতে থাকে তার। ওই বছরই ‘আ ওকাদু’ নামের একটি তেলেগু সিনেমায় অভিনয় করেন তিনি। মৌনা রাগাম, সারাদাগা কসেপু এবং অরেঞ্জ নামের তিনটি সিনেমায় অভিনয় করে মোটামুটি তেলেগু ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেন তিনি। ২০১২ সালে এবার তার ডাক পড়ে হিন্দি সিনেমা পাড়ায়, ‘কামাল ডামাল মালামাল’ একটি কমেডি ধাঁচের সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর বেশ ক’টি তেলেগু, কানাদম, মালায়লাম, তামিল ভাষার সিনেমাতেও অভিনয় করেন মধুরীমা ব্যানার্জি। কিন্তু ডাক আসে না বলিউড থেকে। প্রচুর পরিশ্রম করেন, এমনকি খোলামেলা চরিত্রেও অভিনয়ের আগ্রহ পোষণ করেন; কিন্তু কাজ হয় না। আরাধ্য বস্তু আর ধরা দেয় না। মাঝখানে তেলেগু ‘টেম্পার’ নামে একটি ছবি দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এবার ভাগ্যদেবী একটু সুপ্রসন্ন হয়। বলিউড থেকে আসে একটি প্রস্তাব। কিন্তু তা খুব একটা সুবিধের না; তাতে কি! মুহূর্তেই রাজি হয়ে গেলেন মধুরীমা। জানা গেছে, ‘ইশক নে ক্রেজি কিয়ারে’ নামের একটি ছবি নিয়ে বর্তমানে দারুন ব্যস্ত আছেন এই মডেল ও অভিনেত্রী মধুরীমা। মধুরীমার ইচ্ছা ছবিটিতে তিনি মনের মাধুরী মাখিয়ে কাজ করবেন, কেননা এ ছবির মধ্য দিয়েই হয়তো বলিউডে দরোজা খুলে যেতে পারে এই অভিনেত্রীর।

Leave A Reply

Your email address will not be published.