Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আবারো বদলালো ওয়ানডের সময়সূচী!

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে ম্যাচের সময়সূচী নিয়ে যেন চলছে মিউজিক্যাল চেয়ার খেলা! এই নিয়ে তৃতীয় দফা পরিবর্তন করা হলো সময়সূচী। সর্বশেষ ভারত সিরিজে রমযানের কথা মাথায় রেখে দুপুর ৩ টা থেকে ম্যাচগুলো শুরু হলেও এই সিরিজে তা নির্ধারণ করা ছিল দুপুর ২টা ৩০ এ। এরপরই তা পরিবর্তন করে বেলা ১২টায় নেওয়া হয়। কিন্তু টি-টোয়েন্টিও ম্যাচগুলো দুপুর ১টায় শুরু করে পর্যাপ্ত দর্শক টানতে ব্যর্থ হওয়ায় আবারো বদলানো হয়েছে সুময়সূচী। ফিরে যাওয়া হয়েছে ভারত সিরিজের সেই দুপুর ৩টাতেই! ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০, ১২ ও ১৫ তারিখে। প্রথম দুইটি ম্যাচ ঢাকায় ও শেষ ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.