Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আবারো সনি নর্দে!

স্পোর্টস ডেস্ক:
বাংলার মাঠ কাঁপিয়ে ভারতে যাওয়ার কিছুদিন পরই আবার বাংলাদেশে ফিরছেন হাতিয়ান ফুটবলার সনি নর্দে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডকে সামনে রেখে বিদেশী ফুটবলারদের দলে ভেড়ানোর কাজ করছে দলগুলো। এরই আলোকে ভারতের মোহনবাগান থেকে আবারো শেখ জামালে ফিরছেন সনি নর্দে। স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ জামাল ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল বলেন আগামী ৮ কিংবা ৯ তারিখেই বাংলাদেশে পা রাখবেন সনি নর্দে। এর আগে চোখ ধাঁধানো পারফর্ম করে শেখ জামালের হয়ে ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে ভারতের মোহনবাগান ক্লাবে খেলতে যান সনি নর্দে। আই লিগে মোহনবাগানের হয়ে খেলার পর আবারো শেখ জামালের হয়ে খেলতে বাংলাদেশ আসছেন সনি নর্দে।

Leave A Reply

Your email address will not be published.