Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আমতলীতে এক যুবকের আত্মহত্যা; স্ত্রীর উদ্দেশ্যে চিরকুট!!

আমতলী প্রতিনিধি, বরগুনা:
বরগুনা জেলার আমতলীতে দিনমজুর মো. নাছির দর্জির মেধাবী ছাত্র মো. হুমায়ুন কবির (২৫) আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে সে তার স্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লিখে রেখে গেছে।
গত ১৮ ফেব্র“য়ারি উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন আনুমানিক রাত ৮:৩০ মিটিনের সময় প্রথমে নিহতের স্ত্রী মোছা. সুখি নিজ ঘড়ের আড়ার সাথে হুমায়ুন কবিরকে ঝুলতে দেখে ।
স্ত্রীর উদ্দেশ্যে রেখে যাওয়া হুমায়ুন কবিরের লিখে যাওয়া চিঠিতে লিখে গেছেন, ‘তোমাকে চির বিদায় দিয়ে দিলাম। আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাস। তাই তোমাদের দুই জনের মাঝে থাকতে চাই না। আমি চাই তুমি শান্তিতে থাক। তাকে বিয়ে করে সুখি হও। আমি চিরদিনের জন্য সবাইকে মুক্তি দিয়ে দিলাম। আমার জন্য দোয়া করবে। তোমাকে চির সুখি করে দিলাম। দয়া করে সবাই আমাকে ক্ষমা করে দিবেন”। ঘটনাস্থল থেকে চিঠিটি উদ্ধার করেছেন আমতলী থানার গাজীপুর বন্দরের পুলিশ ফাড়ির ইনচার্জ এস.আই মাহমুদুল হাসান। হুমায়ুন কবিরের এ হৃদয়বিদারক বিয়োগে তার পরিবারসহ প্রতিবেশিদের মাঝে দুঃখের ঢল নামে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, প্রায় বছর দুই আগে নিহত হুমায়নের সাথে একই ইউনিয়নের সোনাখালী গ্রামের সোহরাব খানের মে এ্যামেলি আক্তার সুখির বিয়ে করে। কিন্তু বিয়ে মেনে নেইনি সুখির পরিবার। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে কলহ শুরু হয়। একপর্যায়ে হুমায়ুনের বিরুদ্ধে স্ত্রী সুখি আমতলী সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা করে।
এ বিষয়ে হুমায়ুনের স্ত্রী সুখির কাছে জানতে চাইলে সে এক এক সময়, এক এক কথা জবাব দিচ্ছে।
এ অপমৃত্যুতে আমতলী থানায় একটি মামলা হয় যাহার নং-০৩/১৫ইং। পরে ১৯/০২/১৫ইং বরগুনায় ময়নাতদন্তের পর নিহতরে নিজ বাড়িতে জানাজা শেষে বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটের সময় দাফন কাজ সম্পন্ন হয়।

Leave A Reply

Your email address will not be published.