Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আমার ফরিদপুরের ষ্টাফ রিপোর্টার হিসাবে নিয়োগ পেলেন সালথার জনপ্রিয় সাংবাদিক আবু নাসের হুসাইন

হারুন অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:abu naser hossain
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা আমার ফরিদপুর ডটকমের ষ্টাফ রিপোর্টার হিসাবে নিয়োগ পেলেন, সালথা উপজেলার জনপ্রিয় ও সাহসিক সাংবাদিক আবু নাসের হুসাইন। বিভিন্ন মহলের অভিনন্দন।

জানা যায়, আমার ফরিদপুর অনলাইনের সূচনালগ্ন থেকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে দীর্ঘদিন যাবত সালথা প্রতিনিধি হিসাবে আবু নাসের হুসাইন দায়িত্ব পালন করে আসছেন। গুরুত্বপূর্ণ সহকারে তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করা এবং একই সাথে সারাদেশের উপজেলা প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে বেশি নিউজ প্রেরণ করায় সোমবার আমার ফরিদপুরের অফিসের এক জরুরী সভায় সকলের সম্মতিক্রমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয় । আমার ফরিদপুর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক আবু নাসের হুসাইনকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি সাহসিকতার সাথে ভুমিকা পালন করার জন্য অভিনন্দন এবং তার সার্বিক সাফল্য কামনা করেছেন।

তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করায় জনপ্রিয় ও প্রবীন সাংবাদিক আবু নাসের হুসাইনকে সালথা প্রেসক্লাব এবং বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.