Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আমির হৃতিকের মতো নাচতে চান

aamir-khan-8a
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় দুই তারকা হৃতিক ও ক্যাটরিনার নতুন ছবি ‘ব্যাং ব্যাং’। ২ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে। বর্তমানে এ ছবির ট্রেলার রিলিজের পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছে তারা। প্রশংসার তালিকায় যোগ হয়েছে সুপারস্টার আমির খানের নামও। তিনি ছবিটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেননা। এমনকি হৃতিকের মতো নাচার সাধও হয়েছে তার। আমির তার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘মাঝে মাঝে মনে হয় কিছুটা হলেও যদি হৃতিকের মতো নাচতে পারতাম। ‘ব্যাং ব্যাং’ এর নতুন গান দেখলাম খুব ভালো লেগেছে। আর ট্রেলার অসাধারণ। দুজনকেই খুব ভালো লেগেছে।’ এরপরেই আবার টুইট করেন, ‘ট্রেলারে যেভাবে হৃতিক পানির নীচে থেকে পিস্তল নিয়ে উঠে আসার দৃশ্যটা চমৎকার লেগেছে। ২ অক্টোবরের জন্য আর অপেক্ষা করতে পারছিনা।’ আমির বর্তমানে ব্যস্ত তার ‘পিকে’ ছবির প্রচারণা নিয়ে। ছবিটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর। এছাড়াও খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে তার রিয়েলিটি শো ‘সত্যমেভ জয়তে’ এর তৃতীয় কিস্তি।

Leave A Reply

Your email address will not be published.