Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আমেরিকার কাছ থেকে আরও অর্থ চায় ইসরাইল

Spike-Anti-tank-missileআন্তর্জাতিক ডেস্ক:

প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ইসরাইলের কর্মকর্তারা মার্কিন কংগ্রেসের কাছে অতিরিক্ত ৩০ কোটি ডলারের তহবিল চেয়েছে। অক্টোবর থেকে শুরু হওয়া অর্থ বছরের জন্য পেন্টাগন যে ১৫ কোটি ৮০ লাখ ডলারের তহবিলের প্রস্তাব দিয়েছে তার অতিরিক্ত হিসেবে এ তহবিল চাওয়া হয়েছে। ইসরাইল ও আমেরিকার যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় ডেভিড’স স্লিং ও অ্যারো ৩ ক্ষেপণাস্ত্রের জন্য বাড়তি এ তহবিল চাওয়া হয়েছে। ইসরাইলের ক্ষেপণাস্ত্র সংস্থার প্রধান ইয়ারি রামাটি গত মাসে মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইসরাইলকে মার্কিন সহায়তা দেয়ার বিষয়ে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বাড়তি তহবিলের জন্যও তদবির করেন তিনি। ইসরাইলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে  পৃথকভাবে বৈদেশিক সামরিক খাত থেকে অর্থ যোগায় আমেরিকা। আমেরিকা এ বাবদ ইসরাইলকে বছরে ৩১০ কোটি ডলার দেয়। এদিকে, আয়রন ডোমসহ ক্ষেপণাস্ত্র কর্মসূচি খাতে মার্কিন কংগ্রেস চলতি অর্থ বছরে ৩৪ কোটি ৭০ লাখ ডলার যোগ করেছে এবং এতে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ কোটি ডলার।  এ ছাড়া, মার্কিন আইনপ্রণেতারা জরুরি তহবিল হিসেবে আয়রন ডোম খাতে বাড়তি ২২ কোটি ৫০ লাখ ডলার অনুমোদন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.