Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আমেরিকার চেয়ে বেশি বসবাসযোগ্য বাংলাদেশ: অ্যানগাস ডেটন

আমেরিকার চেয়ে বাংলাদেশই নাকি বসবাসের জন্য ভালো। দেশটির নোবেল জয়ী অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন স্বয়ং এমন মন্তব্য করেছেন। তার মতে, বিশ্বের বিভিন্ন দেশে বৈষম্য কমলেও আমেরিকায় তা বাড়ছে। এখানে বসবাস করার চেয়ে বাংলাদেশের মতো দরিদ্র দেশে বসবাস করা ভালো।

চলতি সপ্তাহে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এই এমিরেটাস অধ্যাপক ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিকসের এক সম্মেলনে ভাষণ দেন। এতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ৭১ বছর বয়সী এ অর্থনীতিবিদ।

ডেটন বলেন, যুক্তরাষ্ট্রে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে ৩০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসাসেবা ও শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাংলাদেশের চেয়েও খারাপ। দরিদ্রদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি থাকলেও খুব কম মানুষই এ সুযোগ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অ্যাপালশিয়ায় বসবাসকারী মানুষের গড় আয়ু বাংলাদেশের মানুষের গড় আয়ুর অনেক নিচে।

Leave A Reply

Your email address will not be published.