Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আলফাডাঙ্গায় ইনোভেশন কার্যক্রম,আইন-শৃঙ্খলা ও উন্নয়নমূলক আলোচনা সভা

মোঃ শাহারিয়ার হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ইনোভিশন কার্যক্রম,আইন-শৃঙ্খলা ও উন্নয়ন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩জানুয়ারী সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার ( অঃদাঃ) রওশন আরা পলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এসময় বোয়ালমারীর এসিল্যান্ড নাইমা আফরোজ ইমা উপস্থিত ছিলেন। আলফাডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক সারেকুল হাসান নয়নের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএম জালাল উদ্দিন আহম্মেদ।অন্যান্য’দের মধ্যে বক্তব্যদেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আব্দুল কায়ুম তালুকদার,আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজুমুল করিম। মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, ৬ইউনিয়নের চেয়ারম্যান গন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.