আলফাডাঙ্গায় দারোগার বাড়িতে দূর্ধষ ডাকাতি
মোঃ শাহরিয়ার হোসেন ,আলফাডাঙ্গা ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে এক দারোগার বাড়িতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায় গতকাল মঙ্গলবার রাত ৩টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগমের উপজেলা সদরে অবস্থিত শ্রীরামপুর গ্রামের, এসআাই ইনায়েত করিমের ফারহানা ভিলায় ৮/১০জনের একদল মুখোষ ধারী সশস্ত্র ডাকাত ঘরের দরজাভেঙ্গে ঘরে প্রবেশকরে অস্ত্রের মুখে জিম্মি করে নগত ২লাখ টাকা, ৬ভরি স্বর্ণ,৪টা বিদেশী মোবাইলসেটসহ ৫লক্ষাধিক টাকার মালামাল লুটকরে পালিয়ে যায় ডাকাত দল। এ ব্যাপারে ঘটনা স্থল পরিদর্শন করেছেন আলফাডাঙ্গা থানার এসআই মোঃ খলিলুর রহমান। উল্লেখ্য গতবুধবার গভীর রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের আঃ রাজ্জাক শেখের বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে।