Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আলফাডাঙ্গায় সেচ্ছাসেবক দলের আয়োজনে শাহ মোঃ আবু জাফরের রোগমুক্তি কামনায় দোয়ার মাহফিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আজ ১২ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি কার্যালয়ে ফরিদপুর -১আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শাহ মোঃ আবু জাফরের রোগ মুক্তি কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদের সভাপতিত্বে
ও সাংগঠনিক সংম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্যদেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ,সহ-সভাপতি হাজী আতিয়ার রহমান,সিনিয়র সহ-সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক নুরুজামাল খসরু,যুবদল সভাপতি মনিরজ্জামান মনির,সহ-সভাপতি ডাঃ আব্দুল আজিজ, সাংগাঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও জিয়া পরিষদের সভাপতি মোঃ আব্দুল মান্নান প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী হাফেজ গোলাম মহিউদ্দিন। এ সময় এর অঙ্গ ও সংগঠনের নেতা/কর্মিরা উস্থিত ছিলেন। উল্লেখ্য প্রবীণ এই বিএপি নেতা কয়েক সপ্তাহ যাবৎ ভাইরাস জনিত রোগে ভুগছেন।

Leave A Reply

Your email address will not be published.